দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সিইও সৈয়দ আশরাফুল হক নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালের করণীয় নিয়ে মতামত দিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নিয়েও কথা বলেন।
সাক্ষাৎকারের শুরুতে তিনি তামিমের বিসিবি সভাপতি হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘তার সভাপতি হওয়া সঠিক সিদ্ধান্ত, তবে সময়টা আদর্শ নয়। অতীত অভিজ্ঞতা বলছে, সাবেক ক্রিকেটাররা প্রশাসনে এলে অনেক সময় ইতিবাচক পরিবর্তন আসে। আমি আশাবাদী।’
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
এ বিষয়ে আশরাফুল হক বলেন, সফরটি হবে বলে তিনি আশাবাদী। তার মতে, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত ও সঠিক যোগাযোগ বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো উদীয়মান ক্রিকেট জাতির জন্য ভারতের মতো শক্তিশালী বোর্ডের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক ঠিক না থাকলে অনেক ক্ষেত্রেই প্রভাব পড়ে।’
নতুন বিসিবি কাঠামো নিয়েও মন্তব্য করেন তিনি। প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকায় তামিমকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন আশরাফুল হক।
আইপিএল সম্প্রচার ইস্যু নিয়েও কথা বলেন তিনি। তার মতে, আইপিএল চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন যে মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা সঠিকভাবে সামলানো হয়নি।
এমএস/